সময় রাত ১১:০১, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিকেলের গল্প

বিকেলের গল্প
—————————-
ননীগোপাল সরকার
গলে পড়া বিকেলে
শেষ চুম্বন যখন মোহ জাগায় কচি ডগায়
তুমি না হয় তখন এসো
আমি চিত্রিত রেখার উপর ধনুর্বিদ্যার গল্প বলবো।
তুমি তো জানো কখনো কখনো মানুষ
কথা বলে নিরব ভাষায়
আচ্ছা বলো এতো কিছু কী বলা যায়
বলতে কী পেরেছিলেন খুলে কালীদাশ
কিম্বা কুমু নন্দিনী রায়!
বেচারা দেবদাশ চাইতেই পারলো না
একটা বিকেল হতে পারতো নাকি আজকের মতন?
আমাদের বিকেল শুধুই আমাদের
কুয়াকাটার উদয় অস্তের মতো বাসনা জাগায়
এটাই সত্যি এটাই স্বপ্ন
সব সত্য থাকেনা পুঁথির পাতায়
কিছু সত্য চিরকাল মনেতে গোঙায়
কেউ তাকে জাগায় কেউবা হারায়।
শুধু থেকে যায় আমাদের বিকেল
গহীন ভালোবাসায়
এসো আমরা একটা বিকেল রেখে যাই
ওরাও তো আসবে
ধীরে ধীরে বাড়বে মিলন মেলা
জেনে যাবে প্রণয় যুগল
কিছু বিকেল একান্ত হয়
তোমার আমার ভালোবাসায়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী