সময় বিকাল ৩:৪০, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় নৌকা বাইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় ভূমিমন্ত্রী

রাজশাহী বিভাগীয় চীফ : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আমাদের দেশের নদী-নালা-হাওর-বিল যেভাবে হারিয়ে যাচ্ছে এগুলো রক্ষায় নৌকা বাইচ খেলার আয়োজনের বিকল্প নাই।
তিনি বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা নৌকা বাইচসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সোনার বাংলার ভাবমূর্তিকে তুলে ধরবে। সোনার বাংলা গড়তে খেলাধুলার বিকল্প নাই।
রবিবার বিকেলে আটঘরিয়া চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে ৭০ এর নির্বাচনে দেশব্যাপী অভূতপূর্ব জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালি জাতি কাউকে ভয় পায় না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করছে।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের অন্যান্য ক্রিকেট দলের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় যারা বাংলাদেশের খেলার মানকে অবজ্ঞা অবহেলা করতো এখন তারাই স্বগর্বে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ খেলায় আগে অনেক কৃতিত্ব বাংলাদেশের অর্জিত হয়েছিল।
এ সময় আটঘরিয়া ও ঈশ্বরদীর প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী