সময় রাত ৮:৩৬, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নঁওগায় ওভারব্রিজের ধাক্কায় গার্মেন্স কর্মী নিহত

রাজশাহী বিভাগীয় চীফ :নওগাঁ জেলার রানীনগর রেলষ্টেশনের ওভারব্রিজের ধাক্কায় আজিজুল ইসলাম নামের ঢাকাগামী একতা এক্সপ্রেসের ট্রেনের ছাদের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আজিজুল কুড়িগ্রাম জেলার উলুপুুর উপজেলার কাল্লাপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে।
ঈদের ছুটি শেষে নিহত আজিজুল ইসলাম তার চাচাতো ভাই আলমগীরকে নিয়ে কুড়িগ্রাম থেকে টঙ্গীর গামের্ন্স কারখানায় চাকরীতে যোগ শুক্রবার রাতে একতা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলেন। ট্রেনের ভেতরে জায়গা না থাকায় তারা ছাদে উঠেন।
পথে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার রাণীনগর স্টেশনের ওভার ব্রিজের সাথে আজিজুলের মাথায় ধাক্কা লাগে। এই অবস্থায় ট্রেনটি সাড়ে ৬টায় দিকে নাটোর স্টেশনে এসে ধামে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস চিকিৎসক নিয়ে নাটোর স্টেশনে যায়। ফায়ার সার্ভিস আজিজুলকে ট্রেনের ছাদ থেকে নামালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী