সময় দুপুর ২:৩৫, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

তাড়াশে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রাজশাহী বিভাগীয় চীফ :
সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী মাহফুজ হোসেনকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পটল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে সলঙ্গার চড়িয়ায় র্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাহফুজ হোসেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামের মুফতি এমদাদুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১২ উপ-অধিনায়ক মেজর সাফায়াত আহম্মেদ সুমন জানান, গত ২৮ আগস্ট বিকেলে নিজ বাড়ীতে প্রাইভেট পড়তে আসা একই গ্রামের প্রথম শ্রেণীর এক ছাত্রী (৭) কে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণের চেষ্টা করে মাহফুজ। এ ঘটনায় ওইদিন রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি র্যাব অবগত হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পটল বাজার এলাকা থেকে মাহফুজকে আটক করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী