রাজশাহী বিভাগীয় চীফ : ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসি মানিক হোসেন (৩১) গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মানিক হোসেন ওই এলাকার ইউনুস আলী ওরফে লন্ড্রীর ছেলে।
মানিকের নিকট হতে একটি দেশীয় ২২ বোর রিভালবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম মানিকের বাড়িতে ভোর চারটার দিকে অভিযান চালায়।
মানিক এসময় পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তখনি তার দেহ তল্লাশি করলে কোমড়ে রিভলবারটি পাওয়া যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হক জানান, ওই এলাকায় মানিক একজন কুখ্যাত সন্ত্রাসি হিসেবে চিহ্নিত।
সে চমন গ্রুপের নেতৃত্ব দিয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসি কমর্কান্ড পরিচালিত করত।
এছাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মানিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালিকাভুক্ত সন্ত্রাসী মানিক অস্ত্রসহ গ্রেফতার
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ১৪, ২০১৭, ৬:২৩ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
162 বার
