সময় সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ:ঘাতক স্বামী আটক

রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লছমানপুর এলাকায় পরকীয়ার জের ধরে বাসনা রাণী (২৭) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শ্রী সঞ্জয় সিংহকে আটক করেছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি সদস্য ঈদুল আলী জানান, পরকীয়ার জের ধরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর হিন্দুপাড়া গ্রামের সঞ্চয় সিংহ তার স্ত্রী বাসনা রাণীকে বৃহস্পতিবার ভোর চারটার দিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুঁলিয়ে দেয়। বেলা ১১টার দিকে সঞ্জয় কুমার তার স্ত্রীর মরদেহ ফাঁসি থেকে নামিয়ে আত্মহত্যা বলে নিজেকে বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশিরা বাসনা রাণীর স্বামী সঞ্জয় সিংহকে আটকে রেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে নিহতের বোন শ্রীমতি পলি রাণী জানায়, সঞ্জয় সিংহের মেজ বৌদি সবিতার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এরই জের ধরে দীর্ঘদিন হতে সঞ্জয় সিংহসহ তার পরিবারের সদস্যরা নানান ভাবে বাসনা রাণীকে অত্যাচার নির্যাতন করে আসছিল। বাসনা রাণীর আট বৎসর ও পাঁচ বৎসরের দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, বাসনা রাণীর গলায় আঙ্গুলের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকায় সঞ্জয় সিংহকে আটক করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী