শামীম শেখ : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার বলেছেন বাংলাদেশে ইতি পূর্বে আগত সহ বর্তমান আট লক্ষাধিক রোহিংগা শরণর্থীকে একক ভাবে বাংলাদেশকে বহন করলে বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতি সাধন করবে। মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরতম নির্যাতন, হত্যা এবং ধর্ষণের ন্যায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে BHRC ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে ১৪ সেপ্টেম্বর ২০১৭ সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাসের সম্মখে এক মানববন্ধন কর্মসূচীতে BHRC’র মহাসচিব এ’কথা বলেন। মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্ব দেন BHRC’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। এ’ ছাডা মানববন্ধন কর্মসূচীতে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ডাঃ আনোয়ার ফরাজী ইমন, নির্বাহী সভাপতি ডাঃ মোক্তার হোসেন, উত্তর শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নির্বাহী সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, সহ-সভাপতি শাহ আলম শান্ত, বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক এম.এ. আবু নায়েম তালুকদার, সোনারগাঁও আঞ্চলিক শাখার সভাপতি কোহিনুর আক্তার রুমা, পল্টন থানা শাখার সাধারণ সম্পাদক চান শরীফ, আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মন্টু সহ সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন।
BHRC’র মহাসচিব তাঁর বক্তব্যে অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্দ করন এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি রোহিঙ্গা সমস্যার বিষয়টি বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জোড়ালোভাবে উপস্থাপনের আহ্বান জানান।BHRC’র মহাসচিব আরও বলেন ৮ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে স্থান দিয়ে বাংলাদেশ সরকার মানবিক দিক বিবেচনা করলেও এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করলে দেশের সার্বভৌমত্ব নষ্ঠের অাসংখ্যা ও দেশের সংস্কৃতিতে বিরূপ প্রভাব পরবে।
