সময় দুপুর ২:৩৪, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নারী নির্যাতন বন্ধে পাবনা পুলিশ লাইন স্কুলে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনায় পুলিশ লাইনস স্কুলে নারী নির্যাতন, বাল্য বিয়ে, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে কর্মশালা ও কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ব্র্যাকের ‘মেয়েদের জন্য
নিরাপদ নাগরিকত্ব’ ( মেজনিন ) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেজনিন প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতারের সঞ্চালনায় ও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদ হাসান, পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম পুষ্প, পুলিশ লাইন হাসপাতালের ডা. মনিরুজ্জামান,
স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবুল আকতার, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য চৌধুরী মোঃ মাহবুব আলম, দৈনিক বিপ্লবী সময়ের বার্তা সম্পাদক হাসান আলী, পুলিশ লাইন মসজিদের ইমাম মোঃ আনোয়ার প্রমুখ।
কর্মশালা শেষে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী