সময় বিকাল ৩:২৩, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্লু হোয়েল গেমের প্রভাবে তরুণীর আত্মহত্যা!

বিশ্বব্যাপী তুমুল সমালোচিত প্রাণঘাতী গেমস ব্লু হোয়েল বা নীল তিমির প্রভাবে ঢাকার নিউ মার্কেট থানা এলাকার অপূর্বা বর্ধন স্বর্ণা নামের ১৩ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফার্মগেটের হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা বৃহস্পতিবার সেট্রাল রোডের ৪৪ নম্বর বাসায় আত্মহত্যা করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মৃত কিশোরীর বাবা গণমাধ্যমকে বলেন, ইন্টারনেটভিত্তিক ডেথ গেমস নীল তিমির কবলে পড়ে স্বর্ণা আত্মহত্যা করেছে। মেয়ের লিখে যাওয়া একটা চিরকূট থেকে এমন তথ্য মিলেছে।

তিনি আরও বলেন, স্বর্ণা কয়েক বছর ধরে কম্পিউটার ও অ্যানড্রয়েড মোবাইল ব্যবহার করছিল। প্যারা, রচনাসহ বিভিন্ন বিষয় ডাউনলোড করা ছাড়াও ফেসবুক ব্যবহার করত সে। তার মোবাইল কেড়ে নিলেই সে অভিমান করত। তাই কিছুদিন আগে তার ইন্টারনেট ব্যবহার নিয়ে আমাদের মনে সন্দেহ জাগে।

তিনি আরও জানান, নীল তিমির কিউরেটরের নির্দেশ মতো লিখে যাওয়া একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। এছাড়া গেমসের নির্দেশনা মতো একটি হাসির চিহ্নও আঁকা ছিল।

তবে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করলেও গেমের প্রভাবে মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে পারেননি।
সূত্র : সময়

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী