সময় বিকাল ৩:১৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাবার কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু

 

নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া বাক্-প্রতিবন্ধী শিশু শাকিল মিয়াকে (০৭) তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নেত্রকোনা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ জুলাই) দিনগত রাতে শিশুটির বাবা আব্দুল হেকিম থানা কর্তৃপক্ষের কাছ থেকে নিজের সন্তানকে নিয়ে যান।

তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের বাসিন্দা। এর আগে একদিন বিকেলে নেত্রকোনা সদরের আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম থেকে শিশুটিকে থানায় দিয়ে যান নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি।

নিজাম উদ্দিন তখন জানান, শিশুটিকে তিনি তার ছেলে-মেয়েদের সাথে মাঠে খেলাধুলা করতে দেখেন। পরে আশপাশে খোঁজ নিয়ে শিশুটির কোনো পরিচয় না পেয়ে তাকে পুলিশের হেফাজতে দেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, যাচাই বাচাই করে শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী