সময় বিকাল ৩:২১, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

BHRC পাবনা আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র পাবনা আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২৫ নভেম্বর ২০১৭ রোজ শনিবার সকাল ৯:৩০টায় রশিদ হল জেলা পরিষদ পাবনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং র‌্যালীর মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেযারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল।
সম্মেলনে সভাপতিত্ব করেন BHRC পাবনা জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল আলম স্বপন চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC রাজশাহী বিভাগীয় গভর্নর মোঃ আবুল হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এড. মোঃ আব্দুরর রহমান, উত্তর বঙ্গের বিশেষ প্রতিনিধি মোঃ নুরুন নবী বুলু, পাবনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আঃতঃমঃ শহীদুজ্জামান নাসিম, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাখাল, বগুড়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আব্দুস সামাদ খান রতন। সম্মেলনে পাবনা অঞ্চলের তিনশতাধিক মানবাধিকার কর্মী যোগদান করবেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী