ভ্রাম্যমান প্রতিনিধিঃ
“আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা সবসময়” ও যেখানে অত্যাচার, নিপিড়ন, নির্যাতন সেখাইনেই মানবাধিকার কর্মীর আগমন। এই প্রতিপাদ্য নিয়ে সংস্থার কর্মীগণ জাতিসংঘ ঘোষিত সার্বজনীন “বিশ্ব মানবাধিকার দিবস” ২০১৭ পালন করেছে Society For Establish And Implement Of Human Rights (SEIHR) মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার রংপুর বিভাগীয় কমিটি।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় সংস্থার রংপুর কমিটির বিভাগীয় কার্যালয় থানা রোড়, জেলা পরিষদ মোড় নীলফামারী থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংস্থার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়ে সমাপ্ত হয়।
উক্ত বর্নাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, বিভাগীয় সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদুর রহমান, মোঃ তারাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মোঃ জামান উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক সাজু, অফিস সহকরী মোঃ রকিবুল হাচান লিটন প্রমুখসহ মানবাধিকারের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন, সুশীল সমাজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জন-সাধারণ।
এসময়ে সংস্থার ব্যানারে স্থান পান রোহিঙ্গা ইস্যু। রাখাই রাজ্যের নির্মম জাতিগত সংহিতা, নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতাসহ অবিলম্বে রোহিঙ্গাদের ফিরেয়ে নিতে জাতিসংঘের দ্রুত কার্যাকারী পদক্ষেপ চান সংস্হার কর্মীগণ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিভাগীয় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, সাংগঠনিক, জলঢাকা থানা সভাপতি, ডিমলা থানা সেক্রেটারিসহ অন্যান্যরা।
বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদুর রহমান, মহান বিজয়ের মাসে সকল শহীদের প্রতি বিন্ধন শ্রদ্ধা জানিয়ে বলেন, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যাটি খেতাবে ভূষিত হওয়াতে গর্ব প্রকাশ করেন।
তিনি আরো জানান, সার্বজনীন বিশ্ব মানবাধিকার দিবসে এই মর্মে দেশের সংবিধান পরিপন্থী ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জন-সাধারণের প্রতিকার কল্পে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল স্থারের জনগনকে আইনগত সহায়তা প্রদান করা সর্বপরি ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঙ্ঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের যে ৩০টি সার্বজনীন ধারায় ঘোষানা করা হয়েছে তাহা বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য অঙ্গীকার করিলাম। মানবাধিকার প্রতিষ্ঠায় ও বাস্তবায়নে প্রসাশনসহ জন-সাধারণের সহযোগীতা কমনা করি।
