সময় বিকাল ৩:০৬, সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এস. এস. সি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ,শীর্ষ স্থান অধিকার করেছে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ঃ পূর্ব ঘোষনার ভিত্তিতে ৬ই এপ্রিল এস এস সি ,দাখিল ও ভোকেশনাল এবং সমমানের পরিক্ষার ফল প্রকাশ  করা হয়েছে। ৬ই মে দুপুর ১টায়   জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার কার্যালয় থেকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  বেলা রানী সরকারের হাতে এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে  প্রকাশ করেন । এর পর রাজবাড়ী  ৫ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার ফলাফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশ করা হয়।
২০১৮সালে প্রকাশিত  এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলায় মোট ১২ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে   ৮হাজার ৭৩৫ জন উত্তীর্ণ হয় । এবং অকৃতকার্য হয় মোট ৩ হাজার ৭৫৪ জন ।মোট পাশের হার দাঁড়ায় ৬৯.৯৪% এবং এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৩০৬ জন পরীক্ষার্থী।
 গতবারের ন্যায় এবারও  ফলাফলের দিক দিয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় জেলার শীর্ষ স্থান অধিকার করেছে । স্কুল টি   থেকে এ বছর মোট   ২৭৭ জন পরীক্ষার্থী এস এস সি তে অংশ গ্রহন করে।এর মধ্যে ২৩৯ জন উত্তীর্ণ হয়। আর জিপিএ -৫ পায়  ৩৬ জন পরীক্ষার্থী । পাশের হার দাড়ায়  ৮৬.২৮%
ফলাফলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।এ স্কুল টি  থেকে ৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ৩১জন। পাশের হার  দাঁড়ায় ৮৮.০৭%
অপরদিকে , জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে পাংশার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ৩য় স্থান অর্জন করেছে। এ প্রতিষ্ঠানে   জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দাঁড়ায়  ২২টি। ১৩টি জিপিএ-৫ পেয়েছে রাজবাড়ী সদরের বেলগাছী আলীমুজ্জামান উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে , ১২টি করে জিপিএ-৫ পেয়েছে সদরের খানখানাপুরের সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজ এবং পাংশা গার্লস হাই স্কুল।পাশাপাশি, দাখিল জেনারেলে ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। অকৃতকার্য  হয়  ৬৬৪ জন।এদের  পাশের হার দাঁড়ায় ৬২.২১%, দাখিল ভোকেশনালে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২ জন এবং ফেল করেছে ১৪ জন। পাশের হার দাঁড়ায় ৪৬.১৫%, এসএসসি ভকেশনালে ১ হাজার ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০০৫ জন এবং অকৃতকার্য  হয় ২৪৪ জন পরীক্ষার্থী।এদের পাশের হার দাঁড়ায় ৮০.৪৬%

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী