সময় বিকাল ৩:১৯, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া থেকে ৮ ই মে সোমবার বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালাম মিয়ার ছেলে  সেলিম মিয়া (৪৬)।তার গ্রামের বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়ায়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৪৬) কে গ্রেফতারে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ২৮০ টাকাসহ তাকে গ্রেফতার করে। এব্যাপারে  র‌্যাব বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত সেলিম মিয়াকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী