সময় সন্ধ্যা ৭:০৭, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ সোমবার রাতে উপজেলার জামালপুর ও বহরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরপুর বাজার রেলগেইট এলাকায় থানার এস,আই নুর মোহাম্মদ, এস,আই মেজবাহ উদ্দিন, এ,এস,আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ চরবহরপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে সোহাগ শেখ (২৮) কে গ্রেফতার করে। এব্যাপারে থানার এ,এস,আই সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অপরদিকে থানার এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জামালপুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল বিশ্বাস (২৫) কে ১৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এব্যাপারে এ,এস,আই সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী