বালিয়াকান্দি ঃ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিস, জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা মঙ্গলবার আকসিক ভাবে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন। পরে জঙ্গল ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। বিকালে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মোঃ মনিরুজ্জামান, উচ্চমান সহকারী এস,এম আসলাম উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দিতে ভুমি অফিস ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও
নিউজ আপডেট টাইম : মে, ৮, ২০১৮, ৭:০৬ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
453 বার
