সময় রাত ৩:০৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মারপিট করে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই মামলায় গ্রেফতার


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নান্নু কে -২ ইজারাদারকে  মারপিট করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই মামলায় বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে । 
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস,আই মোঃ জাকির হোসেন জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের হাট-বাজারের ইজারার টাকা নিয়ে বড়হিজলী গ্রামের হাজী সুলতান মোল্যার ছেলে মোঃ শাহজাহান আলী মোল্যা গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর বাজারের স্বপনের কীটনাশকের দোকানে বসে শেয়ারের টাকা ভাগবাটোয়ার সময় চরদক্ষিণবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক-২ মাজহারুল ইসলাম নান্নু কোন শেয়ার না পাওয়ায় তার নেতৃত্বে একই গ্রামের করিম খার ছেলে শুভ, মোমিনের ছেলে মিঠুন হোসেন ডানো, আজিদের ছেলে শাওন ও আজিজুল ইসলামের ছেলে মনিরুলসহ অজ্ঞাতনামা ২-৩জনকে সঙ্গে নিয়ে প্রবেশ করে ইজারাদার শাহজাহান আলী মোল্যাকে এলোপাথারী ভাবে মারপিট করাসহ তার কাছ থেকে ১লক্ষ টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে শাহজাহান আলী মোল্যা বাদী হয়ে গত ৬ মে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী মাজহারুল ইসলাম নান্নু (৩৫) কে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী