সময় বিকাল ৩:০১, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ শুরু


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও বিধবা ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাবপুর ইউনিয়নের ৮১জন বয়স্ক ভাতা, ১৯জন বিধবা ভাতা ও ২০জন প্রতিবন্ধী ভাতার কার্ড আনুষ্ঠানিক ভাবে তুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার। পর্যায়ক্রমে নারুয়া, জঙ্গল, ইসলামপুর, বালিয়াকান্দি, জামালপুর, বহরপুর ইউনিয়নে ৭৫১টি নতুন ভাতাভোগীদের হাতে বই তুলে দেওয়া হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী