সময় বিকাল ৩:০৮, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর হতে ৪৮ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

 

প্রেস বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ হাসান আলী এর নেতৃত্বে ১৯ মে বিকালে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ডাউকি তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম(৩৫), পিতাঃ মৃত আব্দুল মালেক শেখ, সাং-খোষবাড়ী (ডাঙ্গাপাড়া), থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীকে ৪৮ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী