সময় বিকাল ৩:১১, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মিস্ত্রির মৃত্যু

রাজবাড়ী  : ২২শে  মে মঙ্গলবার  বেলা ১১টার দিকে রাজবাড়ীতে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদুল প্রামাণিক (৩০) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছ ।নিহত  সাঈদুল প্রামাণিক জাহাঙ্গীরের গাড়ির গ্যারেজে গাড়ীর বডি মিস্ত্রী হেসেবে কাজ করতো । সে  রাজবাড়ী জেলা সদরের গোপিনাথদিয়া (নোয়াখাইলা পাড়া) গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে। নিহত সাইদুল এক সন্তানের জনক। জাহাঙ্গীরের প্রতিবেশী দোকানদার মিলন মোল্লা জানান-  সাঈদুল জাহাঙ্গীরের গ্যারেজে গাড়ির বডি তৈরির কাজ করতেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিনি একটি গাড়ির বডি ঝালাইয়ের কাজ করছিলেন। এসময় ঝালাই মেশিনের বিদ্যুতের তার থেকে হঠাৎ গাড়িটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাঈদুল। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার এসআই খবর হাস্পাতালে যান। পেয়ে এলাহী মিয়া বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে। উপর মহলের নির্দেশ না পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী