সময় বিকাল ৩:৫৫, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে শ্মশানের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে আঃ মালেক শেখ নামের এক ভূমিগ্রাসী শত বছরের শ্মশানের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান করছে। এতে ক্ষোভে ফুসে উঠছে স্থানীয় অধিবাসীরা। তারা গণপিটিশন দাখিল করছে স্থানীয় প্রশাসনের নিকট। মঙ্গলবার সকালে ইসলামপুর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিভাস মজুমদার ও সাধারন সম্পাদক প্রদীপ দাসসহ নেতারা কাজ বন্ধ করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রড,সিমেন্ট ,ইটের খোয়া দিয়ে কয়েকটি পিলারের উপর রিংটন ঢালাই করা হয়েছে। অবৈধ নির্মান কাজের ছবি নিতেই ছুটে আসে মালেকের স্ত্রী ও ছেলে। মালেকের ছেলে নেওয়াজ শেখ জানান, এখানে মুরগীর খামার নির্মাণ করা হবে। জমি পানি উন্নয়ন বোর্ডের কাছ লিজ নেওয়া হয়েছে। কাগজ দেখতে চাইলে বের করে দেয় লিজের জন্য আবেদনের ফটোকপি। এ কাগজের উপর পাকা ঘর নির্মানের কারন জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশেই করা হচ্ছে।
শ্মশান কমিটির সভাপতি সুনিল কুমার ঘোষ, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, ইসলামপুর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিভাস কুমার মজুমদার জানান, যুগ যুগ ধরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃত দেহের সৎকার করে আসছে ওই শ্মশানে। হঠাৎ করেই ১০-১৫দিন আগে নারায়নপুর গ্রামের আঃ মালেক শ্মশানের জমিতে পাকাস্থাপনা নির্মান শুরু করে। বিষয়টি তার কাছে জানলে তিনি লীজ গ্রহন করেছে বলে প্রকাশ করে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। আঃ মালেকের তার এহেন কর্মকান্ডের বিচারের দাবীতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান জানান, নারায়নপুর মৌজায় রেকর্ড ফাইনাল হয়নি। এজন্য কোন জমি লীজ প্রদান করা হয়নি। কেউ যদি ঘর উত্তোলন করে সেটা অবৈধ ভাবে কাজ করছে। তবে খোজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবু সাঈদ জানান, আমার বয়স ৫০ বছর। বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি ওটা শ্মশানের জায়গা। তবে শ্মশান দখলের ঘটনাটি ন্যাক্কার জনক। দখলকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
বালিয়াকান্দিতে শ্মশানের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ
বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে আঃ মালেক শেখ নামের এক ভূমিগ্রাসী শত বছরের শ্মশানের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান করছে। এতে ক্ষোভে ফুসে উঠছে স্থানীয় অধিবাসীরা। তারা গণপিটিশন দাখিল করছে স্থানীয় প্রশাসনের নিকট। মঙ্গলবার সকালে ইসলামপুর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিভাস মজুমদার ও সাধারন সম্পাদক প্রদীপ দাসসহ নেতারা কাজ বন্ধ করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রড,সিমেন্ট ,ইটের খোয়া দিয়ে কয়েকটি পিলারের উপর রিংটন ঢালাই করা হয়েছে। অবৈধ নির্মান কাজের ছবি নিতেই ছুটে আসে মালেকের স্ত্রী ও ছেলে। মালেকের ছেলে নেওয়াজ শেখ জানান, এখানে মুরগীর খামার নির্মাণ করা হবে। জমি পানি উন্নয়ন বোর্ডের কাছ লিজ নেওয়া হয়েছে। কাগজ দেখতে চাইলে বের করে দেয় লিজের জন্য আবেদনের ফটোকপি। এ কাগজের উপর পাকা ঘর নির্মানের কারন জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশেই করা হচ্ছে।
শ্মশান কমিটির সভাপতি সুনিল কুমার ঘোষ, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, ইসলামপুর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিভাস কুমার মজুমদার জানান, যুগ যুগ ধরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃত দেহের সৎকার করে আসছে ওই শ্মশানে। হঠাৎ করেই ১০-১৫দিন আগে নারায়নপুর গ্রামের আঃ মালেক শ্মশানের জমিতে পাকাস্থাপনা নির্মান শুরু করে। বিষয়টি তার কাছে জানলে তিনি লীজ গ্রহন করেছে বলে প্রকাশ করে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। আঃ মালেকের তার এহেন কর্মকান্ডের বিচারের দাবীতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান জানান, নারায়নপুর মৌজায় রেকর্ড ফাইনাল হয়নি। এজন্য কোন জমি লীজ প্রদান করা হয়নি। কেউ যদি ঘর উত্তোলন করে সেটা অবৈধ ভাবে কাজ করছে। তবে খোজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবু সাঈদ জানান, আমার বয়স ৫০ বছর। বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি ওটা শ্মশানের জায়গা। তবে শ্মশান দখলের ঘটনাটি ন্যাক্কার জনক। দখলকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী