সময় বিকাল ৩:৫৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন গ্রেফতার

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, লিটন মোল্যা (৩২)। তার পিতার নাম, হোসেন মোল্যা। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, বালিয়াকান্দি থানার এ,এস,আই রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া বাউতিপাড়া সন্তোষ বাবুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫ পিছ ইয়াবাসহ লিটন মোল্যাকে গ্রেফতার করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ,এস,আই রিপন খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী