সময় দুপুর ২:৫০, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইয়াবা সহ আটক

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ শরিফ শেখ (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৬ মে শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত অহেদ আলী শেখের ছেলে। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, শরিফ একজন পেশাদার মাদক বিক্রেতা। রাতে গোপন সংবাদে জানা যায় বাজিতপুর গ্রামের জাকির সরদারের ইটের ভাটার পাশে ইয়াবাসহ অবস্থান করছে শরিফ। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে শরিফের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী