সময় রাত ৪:০৫, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী সিভিল সার্জন এর উদ্দ্যেগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

রাজবাড়ী সিভিল সার্জন এর উদ্দ্যেগে বিশ্ব তামাক দিবস পালন

রাজবাড়ীঃ “তামাক করে হৃৎপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

এ  উপলক্ষে ৩১স্মে মে বৃহস্পতিবার সকাল ১০ টায়  রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের  সামনে থেকে একটি  র‌্যালী বের করা হয় । র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই যায়গায় ফিরে আসে ।

এর পর  সিভিল সার্জন এর কার্যালয়ে সিভিল সার্জন   ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান।  ডাঃ মোঃ গোলাম ফারুখ, ডাঃ মোঃ গোলাম মস্তফা, ডাঃ এস এম এ হান্নান, ডাঃ শফিউল আজম শুভ প্রমুখ।  এসমময় বক্তারা  তামাকের কুফল তুলে ধরে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন- ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বের প্রায় ৮০ লক্ষ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যা সংখ্যার দিক দিয়ে উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বেশী। সাধারণত: ১৫ থেকে ৪০ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশী ধূমপান করে। সে জন্য বাংলাদেশকে ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার আইন প্রণয়নের মাধ্যমে তামাক জাতীয় দ্রব্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার জন্য কাজ করছে। তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট, অ্যাজমাসহ যে মারাত্মক রোগগুলো হচ্ছে সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে এই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার না করার ব্যাপারে সচেতন করে তুলতে হবে। রাজবাড়ী জেলার তামাক চাষীদের নিরুৎসাহিত করার জন্য তামাকের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলতে হবে ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী