সময় দুপুর ২:৪০, শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসপালন

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসপালন

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো প্লাস্টিক পুনঃ ব্যবহার করি-না পারলে বর্জন করি”। এই স্লোগানকে সামনে রেখে ৫ই জুন  মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের উদ্যোগে  কার্যালয়ের সামনে অম্রকানন চত্ত্বর থেকে  একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আগের যায়গায় ফিরে আসে এসে।

এরপর-জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা  সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স।অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।  এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু।ব্রাক প্রতিনিধি নেফাজ উদ্দিন প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী