সময় রাত ৪:৫১, বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে ইউপি মেম্বার ইয়াবা সহ আটক

র‌্যাব-৮ এর অভিযানে ইউপি মেম্বার ইয়াবা সহ আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৭ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সুতাশী গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ মতি কাজী(৪২), পিতা-মোঃ দাউদ কাজী, সাং-সুতাশী, থানাঃ বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে ২০০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামী মোঃ মতি কাজী(৪২) সুতাশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মেম্বার। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জনপ্রতিনিধির ছদ্মবেশে সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অন্তত ১০ জন সহযোগির মাধ্যমে সে ইয়াবা বিক্রয় কার্যক্রম পরিচালনা করে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী