সময় রাত ২:৪৬, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দিবে আ. লীগ’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর বলেছেন, চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের ওপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারের উন্নয়নমূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দেব।

আজ শুক্রবার বিকাল ৪টায় নগরীর নন্দনকানন এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশ শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। মিছিলটি নন্দনকানন ডিসি হিল থেকে শুরু হয়ে নিউমার্কেট, স্টেশন রোড, সিআরবি, জুবলী রোড প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি নন্দনকানন ডিসি হিল এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতি, সুজিত ঘোষ, এম এ আওয়াল, রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী