সময় দুপুর ২:৫৬, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

পাংশা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাংশা  ॥ রাজবাড়ীর পাংশায় সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাংশা ক্লাব’ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় পাংশা ক্লাবের নিজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হাজারী আবুল হাসিম, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আসকার দানিয়েল সিপার, শামসুল আলম, পাংশা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কমরেড ইদ্রিস আলী বাবু, পার্থ বাগচী, দুলাল আচার্য্য, আমজাদ হোসেন, অসিত অধিকারী, উকিল মন্ডল, আলী আহসান, কবি এবাদত আলী শেখ, কবি মোল্লা মাজেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক কালুখালী শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, আব্দুস সালামসহ সাংবাদিক মোক্তার হোসেন, মাসুদ রেজা শিশির, এস,কে পাল (সমীর) ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ইফতার পূর্ববর্তী সময়ে দোয়া মাহফিল পরিচালনা করেন, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর ইউসুফ আলী মন্ডল।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী