
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৮ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আরামবাগ চরকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে মোছাঃ শাহানাজ@শানু(৩০), পিতা-মৃত শেখ সেকেন্দার, স্বামীঃ মোঃ রফিক মুন্সী, সাং-আরামবাগ চরকান্দা, থানাঃ ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে ১৮৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
