সময় সন্ধ্যা ৭:৩৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

পাংশায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউপির নওপাড়া এলাকায় সোমবার গভীর রাতে পুলিশের টহলরত একটি মাইক্রোবাস উল্টে পাংশা থানার কনস্টেবল আলমগীর হোসেন আলম (৩৫) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুলবাহার ইউনিয়নের উমরনগর গ্রামের গোলাম সারওয়ার মোল্লার ছেলে।
পাংশা থানার ওসি মোঃ আহ্সান উল্লাহ্ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসে পুলিশের একটি দল টহলে ছিল। এ সময় নওপাড়া এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাসটির চাকা কাদায় পড়ে যায়। পুলিশ কনস্টেবল আলম এ সময় প্রাণভয়ে মাইক্রোবাস থেকে লাফ দিলে মাইক্রোবাসটি আকস্মিক উল্টে তার গায়ের উপর পড়ে। আহতাবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ীÑ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তাকে হাসপাতালে দেখতে যান।
মঙ্গলবার ময়না তদন্তের পর বেলা ১২টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে নামাজের জানাযা শেষে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী