সময় সন্ধ্যা ৬:০৪, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ইউএনও অফিস ও ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক


বালিয়াকান্দি   ঃ বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,এস,এম আব্দুল্লাহ আল মুরাদ, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় গড়াই নদীর ভাঙ্গন কবলিত নারুয়া ও জঙ্গল ইউনিয়নের বিষয়ে কাজের অগ্রগতি ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী