সময় রাত ৮:১৫, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহি নিহত

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহি নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বাই সাইকেল আরোহি নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের ওয়াপদার খাঁ’র ছেলে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে মদনডাঙ্গা বাজারে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল আব্দুল মজিদ। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী