
ফরিদপুরঃ ফরিদপুরে যাত্রীদের কাছে এখনো নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ২৩ জুন ফরিদপুর টার্মিনালে বিকাল ৪টার দিকে দেখা যায় প্রায় প্রতিটি কাউন্টারেই যাত্রীদের সাথে বাস কর্তৃপক্ষের বাগবিতন্ডা। নাম করা পরিবহন গোল্ডেন লাইন সাধারণ ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। যাত্রীদের অভিযোগ ঈদ চলে গেছে প্রায় ৮ দিন কিন্তু ফরিদপুর টু ঢাকা র সাধারণ ভাড়া ৩০০/টাকা কিন্তু বাস কর্তৃপক্ষ ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা ।গোল্ডেন লাইন কাউন্টারে যোগাযোগ করলে তারা বলেন ঈদের জন্য আমরা ৫০ টাকা বেশি নিচ্ছি। অন্য দিকে ফরিদপুর টু দৌলতদিয়া লোকাল বাসে ৪৫ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১০০ টাকা । এ বিষয়ে বাস কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন-দৌলতদিয়া থেকে বাস খালি নিয়ে আস্তে হয় তাই আমরা ১০০ টাকা করে নিচ্ছি। অন্যদিকে ফরিদপুর টু রাজবাড়ী ৪০ টাকা ভাড়ার যায়গায় যাত্রীদের নিকট থেকে নেয়া হচ্ছে ৫০ টাকা ভাড়া। এ বিষয়ে প্রতিবেদক যোগাযোগ করেন ফরিদপুর বাস মালিক সমিতির সাঃসম্পাদক মোঃফারুখ হোসেনের সাথে । তিনি জানান , বেশি ভাড়া নেয়ার ব্যাপারে আমি সকলকে নিষেধ করেছি। এরপরও যারা যাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া নিচ্ছে তাদের বিরুধ্যে আমি অবশ্যই ব্যাবস্থা নিব।
