সময় বিকাল ৩:০৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুর সিটি নির্বাচন- দুই মেয়র প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদী

গাজীপুর সিটি নির্বাচন- দুই মেয়র প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদী

গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।
আজমত উল্লা খান আজ  বলেন, উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে গাজীপুরে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যে ২ হাজার ৭৬১ টি বুথ কেন্দ্রে নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেছি। আশাকরি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গাজীপুরবাসী নৌকাকেই বিজয়ী করবে।
অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ বলেন, আশাকরি গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো। গাজীপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে বলে তিনি আশা করেন।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। প্রায় ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৬ জুলাই। এবার দ্বিতীয় নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়। ১৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন নিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ এবং পরে আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ জুন থেকে পুনরায় ২য় পর্যায়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয় । সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২৬ জুন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট ভোট কেন্দ্র ৪২৫টি।
এ নির্বাচনে ৭ জন মেয়র ছাড়াও ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ডে ২৫৪ জন কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৪ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছন।

bss

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী