সময় দুপুর ১২:২১, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির জামালপুর বাজারে মিথ্যাচারের অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের ব্যবসায়ীকে মিথ্যাচারের অভিযোগে শালিশে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার বনিক সমিতি এ জরিমানা আদায় করে।

জানাগেছে, ইউনিলিভার কোম্পানি লিঃ এর ফরিদপুরের ডিলার জ্যামসন্স ইন্টারন্যাশনালের বিক্রয় প্রতিনিধিরা জামালপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে তাদের পন্য সরবরাহ করে থাকে। গত ২৪ জুন বিশ্বাস ষ্টোরের অর্ডারকৃত এক কার্টুন লাইফবয় সাবান ভ’লক্রমে সাহা ষ্টোরে রেখে যায়। কালেকশনম্যান নির্ধারিত সময়ে বিশ্বাস ষ্টোরে সাবানের টাকা চাইতে গেলে দোকানের মালিক বাশার বলে তাাকে কোনপ্রকার মাল সরবরাহ করা হয়নি। এ সময় কালেকশনম্যান লুৎফর রহমান চাঁঁদ বিক্রয় প্রতিনিধিকে ফোন দিলে জানায় সাবানের কার্টুনটি ভ’লক্রমে সাহা ষ্টোরে রেখে আসা হয়েছে। তখন সাহা ষ্টোরের দেবু সাহা ও বিপ্লব সাহা সাবানের বিষয়টি অস্বীকার করে তাকে গাল মন্দ করে তাড়িয়ে দেয়। কালেকশনম্যান চাঁদ কোন উপায়ান্ত নাপেয়ে বাজার বনিক সমিতির নিকট অভিযোগ করে। বৃহস্পতিবার বিকেলে জামালপুর বাজার বনিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু ও সাধারন সম্পাদক মজিবর রহমান বিশ্বাসের উপস্থিতিতে এক শালিশে সাহা ষ্টোরের মালিক বলাই সাহার পুত্র দেবু ও বিপ্লব মিথ্যাচারের বিষয়টি জনসম্মুখে স্বীকার করে। সাবান মিথ্যাচারের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যাচারের অভিযোগ রয়েছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী