সময় বিকাল ৪:২৩, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্বহত্যা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামে বৃহস্পতিবার রাতে বিষ্ণু কাপাসিয়া (৫৫) গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের দেবেন্দ্রনাথ কাপাসিয়া ভীমের ছেলে।

বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের বিষ্ণু কাপাসিয়া দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে। শুক্রবার সকালে থানায় অপমৃত্যু মামলা করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী