সময় বিকাল ৩:০৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৮ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ১৭.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার সদরপুর থানাধীন জাজিরাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সিদ্দিকুর রহমান @ পলাশ বেপারী(৩৮), পিতাঃ মৃত দানেছ বেপারী, সাং-জাজিরাকান্দি, থানাঃ সদরপুর, জেলাঃ ফরিদপুরকে ২৫ পিস ইয়াবাসহ তার নিজ বসত বাড়ী থেকে হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার সদরপুর থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার সদরপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী