সময় রাত ১:০২, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পলিত

 বালিয়াকান্দি ঃ “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আল কামাল, ডাঃ জাহিদুজ্জামান, ভিপিকের ম্যানেজার অসীম কুমার ভদ্র, আলো রালী চক্রবর্তী, মর্জিনা খাতুন, শামীমা নাসরীন, আহম্মদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ট এনজিও ভিপিকেএ, শ্রেষ্ঠ ইউনিয়ন নবাবপুর, শ্রেষ্ঠ এফপি আই মেহেরুল ইসলাম, শ্রেষ্ঠ এফ ডব্লিউএ নীলিমা বিশ্বাস,এফ্ডব্লিউভি হালিমা খাতুন কে সনদপত্র ও পুরষ্কৃত করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী