
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ১২৭ নং পারুলিয়ায় মৌজায় ৮৫৮ নং দাগে ২৫ শতাংশ খাস পুকুর সোমবার বিকালে উদ্ধার করা হয়। এসময় লাল নিশান টাঙ্গিয়ে সরকারের দখলে নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক জানান, এ খাস পুকুর একজন মুখে মুখে বিশ্বজিতকে লীজ প্রদান করতেন। বিশ্বজিত ওই পুকুর প্রতিবছর এভাবেই চাষ করতেন। বিষয়টি জানার পর সোমবার বিকালে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাসহ লোকজন গিয়ে সরেজমিনে লাল পতাকা টানানো হয়। আশা করছি, নবাবপুর, ইসলামপুর ইউনিয়নে মোট ৯২ শতাংশ খাস পুকুর ইজারাভুক্ত হওয়ার পর এ ২৫ শতাংশ খাস পুকুরটিও খুব দ্রুত ইজারাভুক্ত হবে।
একই মৌজায় ৮৫৮ নং দাগে ১৩ শতক খাস জায়গায় অবৈধ ভাবে একটি দোকান ঘরে লাল পতাকা টানানো হয়। বলা হয়েছে বন্দোবস্ত গ্রহন করে নেওয়ার জন্য অন্যথায় খুব দ্রুত উচ্ছেদ করা হবে। ওই পুকুরটির বাজার মুল্য প্রায় ৮ লাখ এবং জমির মুল্য প্রায় ৪ লাখ টাকা।
বালিয়াকান্দিতে সরকারী ২৫ শতাংশ খাস পুকুর অবৈধ দখলমুক্ত করে দখলে নিল এ্যাসিল্যান্ড
নিউজ আপডেট টাইম : জুলাই, ১৬, ২০১৮, ৬:০৭ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
537 বার
