সময় বিকাল ৪:৩৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বালিয়াকান্দি থানার এ,এস,আই কিরণ কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই কিরণ কুমার মন্ডল, এ,এস,আই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের নারায়ন চন্দ্র ব্রক্ষ্মের ছেলে ননী গোপাল ব্রক্ষ্মের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ননী গোপাল ব্রক্ষ্ম ও আলোকদিয়া গ্রামের রমজান শেখের ছেলে আসাদুল শেখ (২৬) কে আটক করা হয়। তাদের দু,জনের দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার এ,এস,আই কিরণ কুমার মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদেরকে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী