সময় বিকাল ৩:২০, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধন

রাজবাড়ী ঃ ভরনাঢ্য আয়োজনের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ কাজী আজিজুল ইসলাম অফিসার্স ক্লাব মঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে  জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য জনাব কামরুন নাহার চৌধুরী (লাভলী)। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা প্রশাসক- সহধর্মিনী মিসেস মর্জিনা ইয়াসমিন, রাজবাড়ী পৌরসভার মেয়র জনাব মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, এডিএম মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী