সময় ভোর ৫:৪০, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি শাপলা ক্লিনিকে প্রসব করার পর সন্তান উধাও

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে শাপলা ক্লিনিকে সন্তান প্রসবের পর জ্ঞান ফেরার পর নিজের সন্তান কে পেলেন না মা শাহানা। বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বকুলের মেয়ে ও আশাপুরের রাজ্জাক খান জুট মিলের নারী শ্রমিক শাহানা (১৫) জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুরে রাজ্জাক খান জুট মিলে চাকুরী করা কালে সহকর্মী হিসেবে পরিচয় হয় মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) সাথে। পরিচয়ের এক পর্যায়ে তারা দু,জনে ১০ মাস পুর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের দু,জনের ঔরসে গত ১৭ ফেব্রুয়ারী বালিয়াকান্দি হাসপাতাল গেইটের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর রাত সাড়ে ৩টার দিকে জ্ঞান ফিরলে সে আর তার সন্তানকে দেখেনি। পরে তার স্বামীও তার সাথে যোগাযোগ রক্ষা করেনি। বিভিন্ন শালিস-দরবারের আয়োজন করলেও কোন কাজে না আসায় শনিবার সকালে বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের পর বালিয়াকান্দি থানা পুলিশ মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) কে ডেকে আনা হয়।

বালিয়াকান্দি থানার এ,এস,আই রিপন খন্দকার জানান, মেয়ে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। তবে কাউকে আটক করা হয়নি।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঞা জানান, রাজবাড়ীতে আছি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে কাউকে আটক করা হয়নি।

বালিয়াকান্দি শাপলা ক্লিনিকে জুট মিলের শ্রমিকের সন্তান প্রসব করার পর সন্তান উধাও

বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে প্রেমের সম্পর্কের বিয়ের জের ধরে এক জুট মিল শ্রমিকের সন্তান প্রসব করে। তবে সন্তানটি ক্লিনিকের ম্যানেজার বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বকুলের মেয়ে ও আশাপুরের রাজ্জাক খান জুট মিলের নারী শ্রমিক শাহানা (১৫) জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুরে রাজ্জাক খান জুট মিলে চাকুরী করা কালে সহকর্মী হিসেবে পরিচয় হয় মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) সাথে। পরিচয়ের এক পর্যায়ে তারা দু,জনে ১০ মাস পুর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের দু,জনের ঔরসে গত ১৭ ফেব্রুয়ারী বালিয়াকান্দি হাসপাতাল গেইটের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর রাত সাড়ে ৩টার দিকে জ্ঞান ফিরলে সে আর তার সন্তানকে দেখেনি। পরে তার স্বামীও তার সাথে যোগাযোগ রক্ষা করেনি। বিভিন্ন শালিস-দরবারের আয়োজন করলেও কোন কাজে না আসায় শনিবার সকালে বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের পর বালিয়াকান্দি থানা পুলিশ মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) কে ডেকে আনা হয়।

বালিয়াকান্দি থানার এ,এস,আই রিপন খন্দকার জানান, মেয়ে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। তবে কাউকে আটক করা হয়নি।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঞা জানান, রাজবাড়ীতে আছি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে কাউকে আটক করা হয়নি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী