সময় রাত ৩:৪৪, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট এর উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

২৯-৭-১৮ গোয়ালন্দ ঃ  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা  আরো আধুনিক করার লক্ষ্যে ৫০ শয্যা বিশিষ্ট হাস্পাতালে  অত্যাধুনিক মেশিন ও  সুবিধা সম্পন্ন ডেন্টাল ইউনিট এর উদ্ভোদন করা হয়েছে । দুপুরে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ফিতা কেটে এ ইউনিটের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা: রহিম বক্স, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. শফিউল আজম শুভ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানা ওসি মীর্জা একে আজাদ প্রমুখ।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সমান ভাবে উন্নয়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অঞ্চলের মানুষের দাঁতের সঠিক চিকিৎসার জন্য আজকে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হলো।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী