
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৫ আগষ্ট ২০১৮ইং তারিখ সকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক গৃহবধুর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র গোপনে ধারণ পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ০৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে ১। মোঃ জাহিদুল ইসলাম(৩৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ২। মোঃ জাহিদুল ইসলাম(২৮), পিতাঃ শেখ ছান্নু মিয়া, উভয় সাং-দারিয়ার মাঠ, ৩। মোঃ রিপন মুন্সী(৩৮), পিতাঃ মোঃ হাসমত মুন্সী, সাং-কাপুড়িয়া সদরদী, ৪। মোঃ টিটু শেখ(২৪), পিতাঃ তৈয়ব আলী শেখ, সাং-দারিয়ার মাঠ, সর্ব থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদেরকে আটক করে। ঘটনার বিবরনে জানা যায় যে, ভাঙ্গা থানাধীন দরিয়ার মাঠ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জনৈক গৃহবধুর স্বামী প্রবাসী হওয়ার কারণে পার্শ্ববর্তী বাড়ীতে বসবাসরত মোঃ জাহিদুল ইসলাম(৩৩), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং কৌশলে উক্ত গৃহবধুর আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে উক্ত গৃহবধু তার এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ধৃত ০১নং আসামী মোঃ জাহিদুল ইসলাম(৩৩)সহ তার অন্য সহযোগি মোঃ জাহিদুল ইসলাম(২৮), পিতাঃ শেখ ছান্নু মিয়া এবং মোঃ রিপন মুন্সী, পিতাঃ মোঃ হাসমত মুন্সী উক্ত গৃহবধুর বাড়ীতে গিয়ে তার আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করে এবং তার নিকট ০৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি এই চাঁদার দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে উক্ত ভিকটিম তার এই আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন জনের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি বিশেষ ৬আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৫ আগষ্ট ২০১৮ইং তারিখ সকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ জাহিদুল ইসলাম(৩৩), ২। মোঃ জাহিদুল ইসলাম(২৮), ৩। মোঃ রিপন মুন্সী(৩৮), ৪। মোঃ টিটু শেখ(২৪)দেরকে আটক করে। এ সময় এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর সদস্য মোঃ আউয়াল(২৭), পিতাঃ রফিক মাঝি, সাং-দারিয়ার মাঠ, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিম গৃহবধু কর্তৃক ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
