সময় রাত ২:৩৪, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রীর টাকাসহ চার মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৭ আগষ্ট ২০১৮ইং তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার সালথা থানাধীন ভাওয়াল ইউনিয়নস্থ বড় কামদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১। মোঃ মাসুদ খান(৩২), পিতাঃ মৃত কাদের খান, সাং-বড় কামদিয়া, ০২। মোঃ আবু বক্কর ফকির(২৪), পিতাঃ মোঃ বাদশা ফকির, সাং-আটকাহনিয়া, থানা-নগরকান্দা, ৩। মোঃ শহিদ ফকির(২৫), পিতাঃ মোঃ আব্দুল কাদের ফকির, সাং-বড় লক্ষণদিয়া, থানাঃ সালথা, ৪। মোঃ কামাল মিয়া(৩৬), পিতাঃ মৃত লাল মিয়া, সাং-নারানদিয়া, থানাঃ সালথা, সর্ব জেলা-ফরিদপুর-দেরকে ৭১ পিস ইয়াবা এবং মাদক বিক্রীত নগদ ০১ লক্ষ ১২ হাজার টাকাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার সালথা থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ও মাদক বিক্রীত নগদ টাকাসহ আটককৃত আসামীদেরকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী