সময় রাত ৯:৫২, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৯ আগষ্ট ২০১৮ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পতিতা পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবু বক্কর মন্ডল(৩০), পিতাঃ মৃত মোজাহার আলী মন্ডল, সাং-উত্তর দৌলতদিয়া(হোসেন মন্ডলের পাড়া), ২। মোছাঃ মুক্তা বেগম(৩৫), পিতাঃ মোঃ নিরু ফকির, সাং-উত্তর দৌলতদিয়া পতিতা পল্লী (আলেয়ার গলি), উভয় থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীদ্বয়কে ৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী