সময় রাত ৯:৫১, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কালুখালীতে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

কালুখালী  ঃ   কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধর বিরুদ্ধে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মাতৃহীন শিশুটি দামুকদিয়া গ্রামের এক দিন-মজুরের মেয়ে এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী।
শিশুটির পরিবারের অভিযোগ, গত ২৮শে আগস্ট বিকাল ৫টার দিকে শিশুটি বাড়ীর পার্শ্ববর্তী হান্নান মুন্সীর নার্সারীতে আমড়া কুড়াতে গেলে পাশের গ্রামের আইনদ্দিন মন্ডল(৭০) তাকে জোরপূর্বক হান্নান মুন্সির নার্সারীতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থল সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পিয়ন ঘটনাটি টের পেয়ে এলাকার লোকজনকে ডেকে আনলে আইনদ্দিন মন্ডল শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এদিকে ঘটনার পরদিন সন্ধ্যায় শিশুটির পিতা কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগ পেয়ে কালুখালী থানার পুলিশ রাতেই শিশুটির বাড়ীতে যায় এবং গতকাল ৩০শে আগস্ট ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার সত্যতা যাচাই করে।এ ঘটনায় আইনদ্দীন মন্ডল এখোনো গ্রেফতার হয়নি ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী