সময় বিকাল ৩:০৬, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্কুল ছাত্রীকে মারপিটের শালিস আপোষের পর পিতার মাথা ফাটানোর অভিযোগ


বালিয়াকান্দি  ঃ নবম শ্রেণীর স্কুল ছাত্রীর মারপিটের বিচার চেয়ে ডাকা শালিসে আপোষ-মিমাংসা শেষ না হতেই বিচার চাওয়ার অপরাধে ওই ছাত্রীর পিতার মাথা ফাটিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে।
উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামের অমল স্যানাসী জানান, তার মেয়ে ঈশিতা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ালেখা করে। প্রাইভেট শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় বাকসীডাঙ্গী গ্রামের জহুরুল ইসলাম ওরফে বড় মনির মেয়ে মিলি আক্তারের স্কুল ত্যাগের বিষয়ে কথা নিয়ে ভুলবুঝাবুঝি হয়। ওই ভুলবুঝাবুঝিকে কেন্দ্র করে ঈশিতাকে মিলি আক্তার ও তার মা মারধোর করে। বিষয়টি নিয়ে নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে বিচার চেয়ে আবেদন করা হয়। শনিবার বিকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউসুফ আলী শেখ, জাহাঙ্গীর হোসেন, স্কুলের সভাপতি আঃ জলিল মিয়াসহ এলাকার লোকজন ও অভিভাবকদের উপস্থিতিতে শালিসে ক্ষমা প্রার্থনা করে মিমাংসা হয়। মিমাংসা শেষে বের হয়ে বাজারে যাওয়া মাত্র জহুরুল ইসলাম ওরফে বড় মনি ও তার ছেলে রাসেলসহ তাদের লোকজন মিলে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা শেষে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম জানান, শালিস শেষে হামলায় আহত অমল স্যানাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী