সময় বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বালিয়াকান্দি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকালে স্থায়ী একটি কমিউনিটি সেন্টারে কেক কাটা শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু। বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সহ-সভাপতি নুর-এ শামস নওরোজ, শাহজাহান মিয়া টগর, সাংগঠনিক সম্পাদক আঃ ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, খোন্দকার রফিকুদৌলা বাবলু, মহসীন খান, হাবিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী