সময় সকাল ৯:২৮, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী ঃ ১লা সেপ্টেম্বর শনিবার  পাবনার আনন্দ টিভির প্রতিনিধী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী’র হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে  রাজবাড়ীর সাংবাদিকরা। এসময় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে আনন্দ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলামেরর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী নিউজ২৪.কম-এর বার্তা সম্পাদক এবং জিটিভি ও সারাবাংলার জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি আল মামুন, এনজিও রাস’র নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি।

এ সময় আরটিভির জেলা প্রতিনিধি এম. মনিরুজ্জামান, প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহমেদ, সমকালের প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দীপ্ত টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙা টিভির প্রতিনিধি ইমরান হোসেন মনিম, সদর উপজেলা ছাত্রলীগের সভপতি সামছুল সালেহীন অপুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক নদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী